দেশের বিভিন্ন জেলায় নিপাহর সংক্রমণ
চলতি মাসে ছয়টি জেলায় ছয়জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশেষজ্ঞরা এতে উদ্বেগ প্রকাশ করে কাঁচা খেজুরের রস খেতে সবাইকে নিষেধ করেছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে ৯ জানুয়ারি প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, মৃত ব্যক্তির বয়স ২৪ বছর। সর্বশেষ ২২ জানুয়ারি দুটি শিশু মারা যায়।
একটি রাজধানীর বনশ্রী এলাকার, অন্যটি নওগাঁ জেলার বদরগঞ্জে। দুটো শিশুর বয়সই আট বছর। একই তারিখে নাটোর সদরে ৩৫ বছর বয়সী একজন নারী মারা যান। তাঁর আট মাসের শিশুও এই ভাইরাসে আক্রান্ত। ১৭ জানুয়ারি ঝিনাইদহে ১১ বছরের ও গাইবান্ধার পলাশবাড়ীতে নয় বছরের শিশু মারা যায়।
বিজ্ঞানীরা ২০০১ সালে এ দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এ বছর এই প্রথম দেশের বেশ কয়েকটি জেলায় প্রকোপ দেখা গেছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন