শিরোনাম:

গ্রামীণ টেলিকমের প্রতিবাদ

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

২৪ জানুয়ারি প্রথম আলো র প্রথম পাতায় ‘ড. ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করে যাবেন: মুহিত’ শিরোনামে প্রকাশিত সংবাদে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হকের বক্তব্যের প্রতিবাদ করেছে গ্রামীণ টেলিকম।
গত বৃহস্পতিবার পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল হকের বক্তব্য সঠিক নয় বলে উল্লেখ করা হয়। গ্রামীণ টেলিকমের কোম্পানি সচিব মো. নাজমুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গ্রামীণ টেলিকমের গ্রামীণফোন থেকে ৩০ হাজার কোটি টাকা লভ্যাংশ প্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে, তা আদৌ সঠিক নয়। এটা তাঁর (মোজাম্মেল হকের) নিতান্তই ব্যক্তিগত ও কল্পনাপ্রসূত বক্তব্য। গ্রামীণফোন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এ পর্যন্ত ঘোষিত লভ্যাংশ তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ আছে। গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারায় ‘লিমিটেড বাই গ্যারান্টি’ দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি। গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ টেলিকমের কোনো সম্পর্ক বা চুক্তি নেই। গ্রামীণ টেলিকমের অর্জিত লভ্যাংশ গ্রামীণ ব্যাংক পাবে, তার কোনো যুক্তিসংগত কারণ নেই।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

২০১৩.০১.২৭ ১৮:১৩
গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন দুই-ই বাংলাদেশের জন্য একটা অন্যতম সমস্যা।