শিরোনাম:

রংপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের পর হত্যা

কুষ্টিয়া অফিস ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া গ্রামে গত শুক্রবার হাসি খাতুন নামের একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই দিন বিকেলে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া, রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত রোববার নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জুয়েল রানা (২১) নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, হাসিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এদিকে, তারাগঞ্জ উপজেলায় ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ওই ছাত্রীর বাবা ও বোনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ছাত্রীর বাবা থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জগলুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ওই ছাত্রীকে ধর্ষণের সত্যতা মিলেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন