রাজশাহীতে যাত্রা শুরু করল ‘প্রথমা বইয়ের দুনিয়া’
রাজশাহীতে গতকাল শনিবার ‘প্রথমা বইয়ের দুনিয়া’ বিক্রয়কেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বিকেলে রাজশাহী মহানগরের সাহেববাজার সোনাদিঘির মোড় এলাকার ২২ নম্বর পৌর বিপণিতে এটি উদ্বোধন করা হয়।
বিক্রয়কেন্দ্রটি উদ্বোধনকালে রাজশাহীর বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কবি, সাহিত্যিক ও পুস্তক ব্যবসায়ীসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য দেন এবনে গোলাম সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্দকার সিরাজুল ইসলাম, ফজলুল হক, ইকবাল মতিন, নাট্যনির্মাতা ফেরদৌস হাসান, গবেষক মাহাবুব সিদ্দিকী, কবি মোস্তাক রহমান, সিরাজুদ্দৌলা বাহার, শামীম হোসেন, গল্পকার চন্দন আনোয়ার ও আবৃত্তিশিল্পী মনিরা রহমান। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার শাহ গোলাম মাহমুদ উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন বিক্রয় ব্যবস্থাপক নিলাদ্রী ঘোষ ও উপব্যবস্থাপক (উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ) উৎপল কুমার চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলো’র উপদেষ্টা (গবেষণা ও আর্কাইভ) মুহাম্মদ লুৎফুল হক।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন