কিবরিয়া হত্যার আট বছর আজ

হবিগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শাহ এ এম এস কিবরিয়া

শাহ এ এম এস কিবরিয়া

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের আট বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। অথচ এত বছরেও মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি। পুলিশ দুবার অভিযোগপত্র দিলেও নিহতের পরিবার তা মেনে নেয়নি।
আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে মামলার তদন্তে থাকা সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা প্রথম আলোকে জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আসামিদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী মার্চে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হবে।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। একই ঘটনায় আরও নিহত হন স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মী। হত্যাকাণ্ডের পরদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সাংসদ) আবদুল মজিদ খান সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন