• হোম
  • সারা দেশ
  •   নারীর প্রতি সহিংসতারুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান

কর্মজীবী নারীর মানববন্ধন

নারীর প্রতি সহিংসতারুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ‘জোট বাঁধো, তৈরি হও—রুখে দাঁড়াও’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ করেছে কর্মজীবী নারী। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ওই সংগঠনটি নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির নিশ্চয়তা বিধানের আহ্বান জানায়।
মানববন্ধনে জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার বলেন, নারীর প্রতি সহিংস আচরণকারীদের বিরুদ্ধে প্রতিঘাত করার সময় এসেছে। এ জন্য সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে ধর্ষণকারীদের হাতে মৃত ১০ বছরের শিশু রিতুর মা তাঁর মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন।
মানবাধিকার ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পোশাকশ্রমিকসহ নারী ও পুরুষের অংশগ্রহণে আয়োজিত গতকালের মানববন্ধন ও মিছিলে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রঞ্জন কর্মকার, আমিরুল হক আমিন, শামিমা নাসরীন, রোকেয়া সুলতানা, কাজী সিদ্দিকুর রহমান, আমেনা সুলতানা, রাফিয়া রহমান প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন