মানবতাবিরোধী অপরাধের বিচার
আন্তর্জাতিক মানে বিচার হলে যুক্তরাজ্য সমর্থন করবে: এভবারি
যুক্তরাজ্য অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইট গ্রুপের সহসভাপতি লর্ড এভবারি বলেছেন, বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হলে যুক্তরাজ্য সব সময় সমর্থন করবে। তিনি প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
গতকাল শনিবার যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ ও সাধারণ সম্পাদক ছানু মিয়া সাউথ লন্ডনে লর্ড এভবারির বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় সম্পর্কে তাঁকে লিখিতভাবে অবহিত করেন এবং তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন