চলে গেলেন বেবী জামান
চলে গেলেন এ দেশের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনয়-শিল্পী বেবী জামান। ২৫ জানুয়ারি বেলা একটা ৪৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছোট ভাই চৌধুরী আনিসুজ্জামান জানিয়েছেন, বেবী জামান কয়েক বছর ধরে কিডনি ও লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বেবী জামান স্ত্রী রওশন আরা জামান, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার বাদ এশা জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডের কবরস্থানে বেবী জামানকে দাফন করা হয়।
১৯৩৩ সালের ২৮ জানুয়ারি ভারতের বর্ধমানে তাঁর জন্ম। তিনি ১৯৬৪ সালে কাজী খালেক পরিচালিত প্রথম ছবি মেঘ ভাঙ্গা রোদ -এ প্রথম অভিনয় করেন। সুভাষ দত্তের পরিচালনায় তাঁর অভিনীত সুতরাং ছবিটিই বেবী জামান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে: কাগজের নৌকা, ১৩ নং ফেকু ওস্তাগার লেন, সুয়োরানি দুয়োরানি, দুই ভাই, জীবন থেকে নেয়া টাকা আনা পাই ইত্যাদি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন