শোক

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আবদুল কাদির পাঠান
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের বাবা আলহাজ আবদুল কাদির পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। গত শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।

লুলু-উল-বাহার
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি লুলু-উল-বাহার (৭০) গত শুক্রবার রাজধানীর মিরপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে ব্রেন টিউমারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কুষ্টিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুষ্টিয়া পৌর কবরস্থানে গতকাল শনিবার তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

আবুল হোসেন
বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার প্রবর্তক, ঢাকা মেডিকেল কলেজে ফিজিওথেরাপি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হোসেন গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিবিএস) শোক প্রকাশ এবং আগামী শুক্রবার মিরপুর বিআইএইচএস মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।

লুৎফরা বানু
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা লুৎফরা বানু গত শুক্রবার নিজ গ্রামের বাসভবন মিয়াবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার তাঁর মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ক্যানসার রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। লুৎফরা বানু আরামিট লিমিটেডের মহাব্যবস্থাপক শওকত উদ্দীনের মা ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট বোন। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন