আপনার রাশিফল
২৭ জানুয়ারি, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূণ্য সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা হলুদ, কমলা, গাঢ় নীল। শুভ রত্ন—জেড, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সুরকার মোজার্ট, লুই ক্যারল, প্রকৌশলী হেইম্যানরিকভার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। শিল্পকলায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ঘনিষ্ঠ কেউ প্রেমের ব্যাপারে বাধার সৃষ্টি করতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি নিরাশ হতে হবে না। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): তুলার জাতক-জাতিকাদের বলছি, কর্মস্থলে আজ একাধিক সুযোগ সৃষ্টি হতে পারে, তাই চোখ-কান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কারও প্রেমের জাহাজ আপনার মনের বন্দরে নোঙর ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন পেতে হলে আজ তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের ডাকে সাড়া দিতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ছদ্মবেশী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন