ব্রায়ান ভাইদের ইতিহাস

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

একেকটা পয়েন্ট জিতলে দুজনে বুকে বুক ঠেকিয়ে একটা ধাক্কা মারেন। এভাবে নাকি হূদয়ের সংযোগ ঘটে। একটা সংযোগ অবশ্য আছেই। তাঁরা বয়সে মাত্র কয়েক মিনিটের ছোট-বড়। মার্কিন যমজ ভাইদের এই টেনিস জুটির নাম উঠে গেল ইতিহাসের পাতায়। পুরুষ দ্বৈতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এখন তাঁদেরই। কাল অস্ট্রেলিয়ান ওপেনে রবিন হাস ও ইগর সিজলিং জুটিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিজেদের ১৩তম শিরোপাটি জিতেছেন বব ও মাইক ব্রায়ান। পেরিয়ে গেছেন অস্ট্রেলিয়ারই জন নিউকম্ব ও টনি রোশ জুটির ১২টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড। কাল পুরো ম্যাচে একটিও আনফোর্সড এরর করেনি ব্রায়ান ভাইয়েরা। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন