পাকিস্তানে বিদেশি ম্যাচ অফিশিয়াল
পাকিস্তানে যাচ্ছেন মাইক প্রক্টর, রুডি কোয়ের্তজেন ও রাসেল টিফিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের তিন ম্যাচ অফিশিয়ালকে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পাওয়াটা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় খবর।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সশস্ত্র হামলার পর থেকে কোনো বিদেশি ক্রিকেট দলের পা পড়েনি পাকিস্তানে। অনেক চেষ্টাচরিত্র করেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত দলগুলোকে দেশে আনতে রাজি করাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই পিসিবিরই উচ্চাভিলাষী পরিকল্পনা আইপিএল আদলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। ২৬ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিদেশি কোনো ক্রিকেটার খেলবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। তবে তিন অফিশিয়ালকে পেয়ে পিসিবি আশা করছে, ক্রিকেটাররাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করবেন। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন