রেকর্ড কর্নার
উঁচু
রাজকোট ও রাঁচির পর ধর্মশালা। আজ ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে আরেকটি নতুন ভেন্যুর দেখা পাচ্ছে ওয়ানডে ক্রিকেট। ভারতের ৪৩তম ওয়ানডে ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের। ক্রিকেট-বিশ্বে ধর্মশালার আগে ১৮২টি ভেন্যু পেয়েছে ওয়ানডে ক্রিকেট। হিমালয়ের পাদদেশে নয়নাভিরাম ধর্মশালার মাঠটি সমুদ্রপৃষ্ঠ ১৩১৭ মিটার উঁচুতে। শুধু জোহানেসবার্গ, নাইরোবি ও হারারের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলোই ধর্মশালার চেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৫৩ মিটার উঁচুতে অবস্থিত, যেখানে ওয়ান্ডারার্স, ওল্ড ওয়ান্ডারার্স ও এলিস পার্ক নামে মাঠ রয়েছে তিনটি। কেনিয়ার রাজধানী নাইরোবির অবস্থান সমুদ্রপৃষ্ঠের ১৬৬১ মিটার ওপরে। এখানেও তিনটি ভেন্যুতে হয়েছে ওয়ানডে ম্যাচ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের অবস্থান ১৪৮৩ মিটার উঁচুতে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন