শিরোনাম:

স্বেচ্ছাচারিতার অভিযোগ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার ১৪ জনের পদত্যাগ

খুলনা প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংস্থার ১৪ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংস্থার সহসভাপতি আজমল আহমেদ বলেন, ২০০৮ সালে নির্বাচনের পর থেকে সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসানের স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমির কারণে খুলনার ক্রীড়াঙ্গন আজ দৈন্যদশায় পড়েছে। তিনি গঠনতন্ত্র উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংস্থাটি পরিচালনা করছেন।
সংস্থার কার্যনির্বাহী কমিটির ২২ জন সদস্যের মধ্যে যে ১৪ জন পদত্যাগ করেছেন তাঁরা হলেন সহসভাপতি আজমল আহমেদ, শেখ মো. আসলাম, সৈয়দ জাহিদ হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসম্পাদক একরামুল কবির, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সদস্য কাজী নাসিবুল হাসান, আফজালুর রহমান, মো. আদিলুজ্জামান, তরিকুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, আহমেদুল কবির ও মহিলা সদস্য এলিজা খানম ও সেলিমা আজিজ।
কাজী শামীম আহসান বলেন, তাঁর বিরুদ্ধে করা এসব অভিযোগ ঠিক নয়। ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। আজ (গতকাল শনিবার) নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। তফসিল ঘোষণা ঠেকাতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে তিনি দাবি করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন