চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
‘জীবন মানে বিজ্ঞান, জীবন মানে প্রযুক্তি’ স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ে ২৪ ও ২৫ জানুয়ারি হয়ে গেল আকিমুদ্দিন গ্রন্থাগার বিজ্ঞান মেলা ও কর্মশালা।
এতে পাঁচটি প্রকল্প প্রদর্শন, শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো, বিজ্ঞানবিষয়ক আড্ডা, বিজ্ঞানবিষয়ক বই প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, দূরবীক্ষণ যন্ত্রে চাঁদ দেখা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ছিল থার্মোফ্লাক্স তৈরি, সাইকেল থেকে বিদ্যুত্ উত্পাদন, ডিজিটাল সেতু, ম্যাজিক ট্যাপ ও ডিজিটাল অর্ডার। প্রকল্পগুলো প্রদর্শন করা হয় ২৪ জানুয়ারি। অংশ নেয় ৭০০ শিক্ষার্থী। ওই দিন সন্ধ্যায় দূরবীক্ষণ যন্ত্রে চাঁদ দেখায় অংশ নেয় শিক্ষার্থী ছাড়াও চরমোহনপুরসহ আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশু। প্রশ্নোত্তর পর্বে উত্তীর্ণ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৭৫ জনকে ২৫ জানুয়ারি প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চলে বিজ্ঞান আড্ডা ও রচনা প্রতিযোগিতা।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস। বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সুজিত নারায়ণ কোঙর, ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক, আকিমুদ্দিন গ্রন্থাগারের বিজ্ঞানকর্মী শর্মিলা সিনড্রেলা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন