সিলেটে সুলতানা কামাল
মানবাধিকার রক্ষায় পুলিশকে নৈতিক সাহস দিতে হবে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘পুলিশ যখন খোকা-নাসিম সাহেবের মাথা ফাটায়, তখন রাষ্ট্রীয় বাহিনী থেকে পুলিশ সরকারি দলের হয়ে যায়। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন বিরোধী দলের চিফ হুইপকে পেটানোর জন্য পুলিশকে পুরস্কৃত করা হলো—তাহলে আমরা কোথায় যাব? তাই মানবাধিকার রক্ষায় পুলিশকে রাষ্ট্র থেকে নৈতিক সাহস দিতে হবে।’
গতকাল শনিবার সিলেটে মানবাধিকার সংগঠন ব্লাস্ট আয়োজিত ‘জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ প্রতিবেদন’ শীর্ষক মতবিনিময় সভায় সুলতানা কামাল এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশনের সমেঞ্চলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল খালিক। সভার শুরুতেই ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। প্যানেল আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান আ ক ম মাহবুবুজ্জামান, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহামঞ্চদ ইব্রাহিম খান।
যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া সম্পর্কে সুলতানা কামাল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে একজন মানবাধিকারকর্মী হিসেবে আমরা চাই স্বচ্ছতার সঙ্গে বিচার সম্পন্ন করা হোক।’ আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিয়ে এ সরকারের আমলেই প্রশ্ন উঠেছে জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘এই সরকারই আদিবাসীদের অধিকার রক্ষার সংগ্রামে ছিল। হঠাত্ করে কেন তারা মত পাল্টাল—এটি একটি বড় প্রশ্ন।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন