কিশোরগঞ্জে ছড়াকারদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ছড়ার মধ্যে আনন্দ, হাসি, রস রয়েছে। ছড়ায় আছে দ্রোহ, প্রতিবাদ, আবেগ, ভালোবাসা; যা মুহূর্তে ছড়িয়ে যায় সবার মাঝে। তাই ছড়া সমাজপ্রগতি এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
গতকাল শনিবার কিশোরগঞ্জ আঞ্চলিক ছড়া উত্সবে দেশের বরেণ্য ছড়াকারেরা বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। কিশোরগঞ্জ ছড়াকার সংসদের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে উত্সবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। এ টি এম নিজামের সভাপতিত্বে ‘ছড়ায় দৃঢ় প্রতিশ্রুতি—যাক ছড়িয়ে আলোকদ্যুতি‘ শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক ছিলেন শিশুসাহিত্যিক ও ছড়াকার লুত্ফুর রহমান রিটন।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন ছড়াকার খায়রুল আলম সবুজ, খালেক বিন জয়েনউদদীন, আমীরুল ইসলাম, আহমাদ মাযহার, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
আটজনকে সম্মাননা: আলোচনার পর সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক দেওয়া হয়। পাঁচ জেলার মোট নয়জন ছড়াকার, সাহিত্যিক ও সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: টাঙ্গাইলের ছড়াকার আলম তালুকদার, ময়মনসিংহের সরকার জসীম, জামালপুরের আশরাফুল মান্নান, শেরপুরের সাইফুল্লাহ মাহমুদ, নেত্রকোনার রইস মনরম, কিশোরগঞ্জের সিরাজুল ফরিদ, জগলুল হায়দার ও বাঁধন রায় এবং সাংবাদিকতায় কিশোরগঞ্জের সাইফুল হক মোল্লা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন