মির্জাপুরে যোগাযোগমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনের পরিকল্পনা প্রক্রিয়াধীন

মির্জাপুর ও সখীপুর প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্ষা মৌসুমের আগে মহাসড়কের গর্ত ভরাট, ফাটল মেরামত এবং রাস্তাগুলো যানবাহন চলাচলের উপযোগী করা হবে। চার লেনের পরিকল্পনা প্রক্রিয়াধীন থাকবে।
গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়ক সংস্কারকাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। সড়কটির সংস্কারকাজ ধীরগতিতে হচ্ছে—এলাকাবাসীর এমন মন্তব্যে তিনি বলেন, ‘অনেক সময় মন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয় না। মন্ত্রী আসলে তত্পরতা বাড়ে আর চলে গেলে কমে। গোড়াই-সখীপুর সড়কের কাজে যাতে গতি পায় সে জন্য আমি এসেছি।’ পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ মাসের মধ্যে বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুতে অর্থায়ন না করে তবে বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতু করা হবে।
এ সময় টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুর রহমান, ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন