• হোম
  • বিশাল বাংলা
  •   বিশ্ববিদ্যালয়-জীবনের প্রথম দিনে অনেক শিক্ষার্থীর ভোগান্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়-জীবনের প্রথম দিনে অনেক শিক্ষার্থীর ভোগান্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিশ্ববিদ্যালয়-জীবনের প্রথম দিনে গত শুক্রবার অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হওয়া ওই শিক্ষার্থীরা শুক্রবার ক্যাম্পাসে আসেন। কিন্তু হলগুলোতে তাঁদের আসন বরাদ্দ-সংক্রান্ত প্রশাসনের নোটিশ হল কর্তৃপক্ষের কাছে না পৌঁছায় ওই শিক্ষার্থীদের সন্ধ্যা পর্যন্ত হলের মূল ফটকেই অবস্থান করতে হয়।
জানা যায়, গতকাল শনিবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ক্লাস করার উদ্দেশ্যে শুক্রবার দুপুর থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে বেশ কয়েকটি হলে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শিক্ষার্থীরা তাঁদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সংযুক্ত করে রাখা হলে উঠতে পারেননি।
সন্ধ্যায় বিভিন্ন হল ঘুরে দেখা যায়, আ ফ ম কামাল উদ্দিন হলের ফটকে পাঁচ-ছয়জন, প্রীতিলতা হলের ফটকে সাত-আটজন এবং জাহানারা ইমাম হলের ফটকে ১০-১৫ জন শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিক্ষার্থীদের তালিকা হল প্রশাসনের কাছে আসার পর শিক্ষার্থীদের হলে উঠতে দেওয়া হয়।
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বলেন, তালিকা তৈরি করে হল প্রশাসনের কাছে যথাসময়েই পাঠানো হয়েছিল। তবে তালিকাটি কয়েকটি হলে পৌঁছাতে দেরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন