শিরোনাম:

গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে শখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও এলাকার বাসচালক কাজল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিত্কার করলে ডাকাতেরা গৃহকর্তার বোন রোজি আক্তারকে (৩০) কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন এসে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন