রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর
রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে ফখরুলের পক্ষে করা জামিনের আবেদনও নাকচ করা হয়।
পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জানুয়ারি ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরকদ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানা ও কলাবাগান থানায় দুটি মামলা হয়। একই দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা হয়। এসব মামলায় মির্জা ফখরুলকে একের পর এক গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।
এসব মামলার মধ্যে প্রথমে দুটি মামলায় ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







SHAMSUL HUDA
২০১৩.০১.২৭ ১১:৪৪
২০১৩.০১.২৭ ১২:০৩Rimi
২০১৩.০১.২৭ ১২:০৮
২০১৩.০১.২৭ ১২:১৫
২০১৩.০১.২৭ ১২:৩৪SR Taufiq
২০১৩.০১.২৭ ১২:৪৪
২০১৩.০১.২৭ ১২:৫১Yousuf
২০১৩.০১.২৭ ১২:৫২
২০১৩.০১.২৭ ১২:৫৬Abdul Khaleq Mia
২০১৩.০১.২৭ ১৩:০৬মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #
২০১৩.০১.২৭ ১৩:০৯
২০১৩.০১.২৭ ১৩:১৩
২০১৩.০১.২৭ ১৪:০৮এতে ২ টি দিকে বেশি প্রভাব পরত।
সরকার বা বিরোধীদল বা রাজনীতিবীদরা বুঝতে পারত দেশের মানুষ তাদের নিয়ে কি ভাবে এবং তাদের চাপাবাজীটা কমে যেত। সাথে সাথে সরকার উদ্ধগ নিত সব কিছু জনগনের সামনে তুলে ধরতে (নিজের জন্য নিজেকে পরিস্কার রাখত)।
তাই সম্পাদকের প্রতি অনুরোধ থাকতে এই ধরনের একটা পৃষ্টা রাখার জন্য।
Aminul Islam
২০১৩.০১.২৭ ১৫:২৯Manzur Ashraf
২০১৩.০১.২৭ ১৫:৪৮ছাত্রদল এখন ও যদি ঘর থেকে না বের হয় তো -- এর পর স্বৈরাচার একটা একটা ছাত্রদলের কর্মীকে সাইজ করবে।
বাবুল করিম
২০১৩.০১.২৭ ১৬:১২Anwarul Azim
২০১৩.০১.২৭ ১৯:০১Anwarul Azim
২০১৩.০১.২৭ ১৯:০৫Asma Binte Rafiq (From Oman)
২০১৩.০১.২৭ ১৯:৩৮দারুন লিখেছেন ভাই mohammad idris
২০১৩.০১.২৭ ১২:৩৪