হলিউড

অস্কার জয়ে ৯ সেরা!

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • লাইফ অব পাই

    লাইফ অব পাই

  • লিংকন

    লিংকন

  • সিলভার লাইনিংস প্লেবুক

    সিলভার লাইনিংস প্লেবুক

অস্কারে এই নিয়ে টানা চারবার পাঁচটির বেশি ছবিকে ‘সেরা ছবি’র বিভাগে মনোনয়ন দিল অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। সেরা ছবি বিভাগে ২০০৯ ও ২০১০ সালে মনোনয়ন পেয়েছিল ১০টি ছবি। আর এবার গত বছরের মতো ঠিক নয়টি ছবি মনোনয়ন পেয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি ৮৫তম অস্কার অনুষ্ঠানে কার ভাগ্যে জুটবে ‘সেরা ছবি’র পুরস্কার, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। চলুন, জেনে নেওয়া যাক অস্কারের এবারের নয়টি ছবির তিনটি সম্পর্কে। বাকিগুলোও ছাপা হবে ধারাবাহিকভাবে

লিংকন
অস্কার জেতাটা প্রায় অভ্যাসে পরিণত করা সময়ের সেরা চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ এবারও অস্কার মনোনয়নে সবচেয়ে বড় শিরোনামে থাকলেন তাঁর ছবি লিংকন দিয়ে। সেরা ছবিসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে বক্স অফিস হিট এই ছবি। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করতে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৩তম সংশোধনীতে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। দুবার অস্কারজয়ী অভিনেতা ডেনিয়েল ডে লিউস প্রেসিডেন্ট লিংকনের চরিত্রে অভিনয় করেছেন।

লাইফ অব পাই
অস্কারে লিংকন-এর শক্ত প্রতিদ্বন্দ্বী কানাডিয়ান পরিচালক অ্যাং লির লাইফ অব পাই ছবিটি। ইয়ান মার্টেলের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি অস্কারে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। জাহাজডুবির পর প্রশান্ত মহাসাগরে একটি রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে নৌকায় ভেসে থাকা এক কিশোর বালক পাই প্যাটেলের শ্বাসরুদ্ধকর যাত্রাকে আধুনিক থ্রিডি প্রযুক্তির মিশেলে সেলুলয়েডের ফিতায় ধরেছেন অ্যাং লি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত সুরজ শর্মা। এ ছাড়া ছবিটিতে আরও রয়েছেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপারদ্যু, বলিউডের ইরফান খান, টাবু প্রমুখ।

সিলভার লাইনিংস প্লেবুক
প্রিয়তম স্ত্রী ছেড়ে চলে যাওয়ার শোকে মানসিকভাবে অসুস্থ এক শিক্ষকের সঙ্গে একসময় পরিচয় হয় এক বিধবার, যিনি ওই শিক্ষকের স্ত্রীকে তাঁর কাছে ফিরিয়ে আনতে সহায়তা করতে রাজি হন। এই হচ্ছে সিলভার লাইনিংস প্লেবুক ছবির গল্প। ডেভিড ও রাসেলের রোমান্টিক কমেডি এই ছবিটি অস্কারে আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে। ইতিমধ্যে ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্র্যাডলি কুপার, জেনিফার লরেন্স, জ্যাকি ওয়েভার, বলিউড অভিনেতা অনুপম খের প্রমুখ।
সাজিদুল হক

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন