সিপিআইয়ের সুবর্ণ জয়ন্তী ২ ফেব্রুয়ারি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনের (সিপিআই) ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি ‘দ্য কিং অব চিটাগাং’-এ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকটিভের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন টিআইবি বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া ও ব্যান্ড দল শহরতলী। নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া ও সংগীতশিল্পী আবদুর রহিমের তত্ত্বাবধানে স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করবেন। বিজ্ঞপ্তি
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন