সংস্কৃতি সংবাদ

মূকাভিনয় আর নৃত্যের সন্ধ্যা

আলোকিত প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কত্থক নৃত্যের ছন্দ ও মূকাভিনয়ের জাদুতে শিল্পকলা একাডেমীর মঞ্চ মাতালেন শিল্পী সাজেদা আক্তার। ২৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তাঁর একক নৃত্য ও মূকাভিনয় প্রদর্শনী।
শুরুতেই ছিল কত্থক নৃত্য। ‘বন্দনা’, ‘টুকরা’, ‘তেহাই’, ‘তাল’, এবং ‘ঠুমরী’—এসব অনুষঙ্গের ছোট ছোট অংশ বিশেষ দিয়ে সাজানো ছিল প্রযোজনা। নৃত্যের রিনিঝিনি ছন্দে মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় দর্শকদের মধ্যে।
এরপর শুরু করেন মূকাভিনয় পরিবেশনা। এতে উঠে আসে নাগরিক জীবনে চলার পথে নারীদের প্রতি অবজ্ঞার খণ্ড চিত্র। প্রদর্শনীর শিরোনামও ছিল ‘নিরাপদ নগর’। তবে সবকিছু পিছনে ফেলে নারীর এগিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা আর নারীর প্রতি এমন আচরণের প্রতিবাদ দিয়ে শেষ হয় পরিবেশনা।
সাজেদা আক্তারের একক পরিবেশনায় নৃত্য নির্দেশক ছিলেন তিলোত্তমা সেনগুপ্ত ও নাট্য নির্দেশক ছিলেন সাহিদ ইমরান। ইমরান হোসেনের আলোক নির্দেশনা অনুষ্ঠানে যোগ করেছিল ভিন্ন মাত্রা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন