শিরোনাম:

ফেনী

পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ফেনী | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির (আরইবি) ২৭তম বার্ষিক সাধারণ সভা ২৪ জানুয়ারি মহিপালের ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির পরিচালকদের প্রত্যক্ষ ভোটে মাহবুব মোর্শেদ সভাপতি নির্বাচিত হয়। এ ছাড়া একই সভায় সামছুন নাহার-সহসভাপতি, মহিউদ্দিন চৌধুরীকে সচিব এবং এ টি এম সফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প বিভাগ) আতাউর রহমান চৌধুরী ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন