‘রাঙ্গুনিয়ায় ৪ বছরে ৬৫০ কোটি টাকার উন্নয়ন হয়েছে’

রাঙ্গুনিয়া প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘গত চার বছরে রাঙ্গুনিয়ায় ৬৫০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। যা দেশের অনেক জেলা শহরের উন্নয়ন বাজেটের চেয়েও বেশি।’ ১১ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদীর ওপর রাবার ড্যাম নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী একই দিন রাজানগর ইউনিয়নে বিদ্যুতায়ন প্রকল্পও উদ্বোধন করেন।
হাছান মাহমুদ বলেন, ১৪ কোটি টাকা ব্যয়ে ইছামতী নদীতে রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে। এ কাজ শেষ হলে উপজেলার পাঁচটি বিলের প্রায় তিন হাজার হেক্টর জমি শুষ্ক মৌসুমে চাষাবাদের আওতায় আসবে। এতে উপজেলার ১০ থেকে ১২ হাজার কৃষকের ভাগ্যবদলের পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। এ ছাড়া ৬০ লাখ টাকা ব্যয়ে উত্তর রাজানগর ইউনিয়নের শুভগ্রামের ১৪৪টি পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে।
পারুয়া ইউনিয়নের কাটাখালিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম সচিব আবদুস সামাদ। বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী হাসান আলী, উত্তর রাজানগর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন, রাবার ড্যাম প্রকল্প পরিচালক বাবুল কান্তি লোদ প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন