পটিয়া

আবদুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

পটিয়া প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল, জ্যেষ্ঠ শিক্ষক মোস্তাফা কামাল, কল্লোল কুমার বৈদ্য, শফিকুল ইসলাম, জয় দেব, শহীদুল আজম, শিক্ষার্থী সানজিদা খানম, আনিকা হোসেন, চন্দ্রিমা দত্ত, প্রীতিলতা সেন ও জয়লতা সেন।
প্রধান শিক্ষক নিয়মানুবর্তিতা ও কঠোর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনের চেষ্টা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন