শিরোনাম:

স্ত্রীকে ভালোবাসা জানানোর একটি দিন

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিনয়, নম্রতা, কম কথা বলা জাপানিদের ঐতিহ্য। ফলে জাপানি সমাজে ভালোবাসার মতো গভীর আবেগগুলো প্রকাশ করা কঠিন। স্ত্রীর প্রতি পরম ভালোবাসা থাকলেও তা প্রকাশ্যে বলা হয় না তাঁদের।
তাই বলে মনের তীব্র আবেগ কি আর সহজে নিয়ন্ত্রণ করা যায়? জাপানি পুরুষেরা স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের একটা উপায় বাতলেছেন। বুদ্ধিটা এসেছে কিয়োতাকা ইয়ামানা নামের এক ব্যক্তির মাথা থেকে। এই বুদ্ধি প্রয়োগে তাঁকে সহযোগিতা করছে স্থানীয় ফুলবিক্রেতা একটি প্রতিষ্ঠান।
গত মঙ্গলবার রাতে টোকিওর একটি পার্কে একদল বিবাহিত পুরুষ সস্ত্রীক জড়ো হন। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে সবার সামনে চিত্কার করে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাঁরা। গলা ফাটিয়ে স্বামীরা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
পাঁচ বছর ধরে প্রতি ৩১ জানুয়ারির আগে একটি নির্দিষ্ট দিনে ব্যতিক্রমী এই আয়োজন করা হচ্ছে। পার্কে ফুল দিয়ে সাজানো একটি মঞ্চে উঠে মাইকে জোরগলায় স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন স্বামীরা। একজন স্বামী তাঁর স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গত সাত বছরে আমি অনেকটা মুটিয়ে গেছি, সে কারণে আমি দুঃখিত। কিন্তু এর কারণ তুমি। কারণ, তুমিই সুস্বাদু সব খাবার রান্না করো।’ এ সময় দর্শক সারিতে থাকা স্ত্রীরা স্বামীদের এই কাণ্ড দেখে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। মুহুর্মুহু করতালিতে স্বামীদের স্তুতি ও ভালোবাসায় সাড়া দেন তাঁরা।
আয়োজক ইয়ামানা বলেন, ‘জাপানের অর্থনীতি এগোচ্ছে। অনেক দম্পতিও ভালোবাসা প্রকাশে সক্রিয় হচ্ছে।’ রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

mohsin

mohsin

২০১৩.০১.৩১ ০৮:৩৬
অনেক ভাল লাগল লেখাটি পড়ে ।কারণ এখন স্বামী বা স্থৃী একে অপর কে ভাল নাবেসে সবাই বণ্ধু বান্দ্বব কেই বেশী আপন ভাবে এতে অনেক সমস্যার সৃষ্ট হয় । এটা আমাদের দেশের জন্য উদাহরণ, বিষেশ করে যারা হটাত করেই আধুনিক হয়েছেন ।