মহাকাশে রকেট উেক্ষপণ করেছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া গতকাল বুধবার একটি রকেটের সফল উেক্ষপণ করেছে। কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের লক্ষ্যে এটি ছিল দক্ষিণ কোরিয়ার তৃতীয় প্রচেষ্টা।
ন্যারো স্পেস সেন্টার থেকে কোরিয়া স্পেস লঞ্চ ভেহিকল (কেএসএলভি-ওয়ান) নামের ওই রকেট উেক্ষপণের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ১৪০ টন ওজনের রকেটটি গতকাল স্থানীয় সময় বিকেল চারটায় উেক্ষপণ করা হয়। রাশিয়ার সহায়তায় কেএসএলভি-ওয়ান নির্মিত হয়েছে। রকেটটি গত ২৬ অক্টোবর উেক্ষপণের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা একাধিকবার পেছানো হয়। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন