• হোম
  • সারা বিশ্ব
  •   যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের কর্মীদের রাশিয়া ত্যাগ

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের কর্মীদের রাশিয়া ত্যাগ

| তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি গণতন্ত্রপন্থী সংগঠনের কিছু কর্মীকে রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ায় বিশ্বাসঘাতকতার বিষয়ে নতুন আইন পাস করার পর এই উদ্যোগ নেওয়া হয়।
রাশিয়ার কমারসান্ত পত্রিকায় গতকাল বুধবার এক প্রতিবেদনে বলা হয়, আইনটি পাস হওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কর্মীরা নির্যাতনের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় তাঁদের সরিয়ে নেওয়া হয়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দুটি সংগঠন রাশিয়া থেকে সাত কর্মীকে সরিয়ে নিয়েছে। এই কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হতে পারে, এমন আশঙ্কায় সাত কর্মীকে পরিবারসহ লিথুয়ানিয়ায় সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
একজন কর্মী বলেন, বিতর্কিত আইন পাস হওয়ার পর থেকেই তাঁদের সংগঠনের রাশিয়া কার্যালয়ের প্রধান ভীষণ চাপের মুখে রয়েছেন। নিরাপত্তা সার্ভিসের কর্মকর্তারা ওই কার্যালয়ে বহুবার হানা দিয়েছেন। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন