আজ ‘কনসার্ট ফর ভিক্টোরি’

বিনোদন প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষে দেশ টিভি আজ আয়োজন করেছে ‘কনসার্ট ফর ভিক্টোরি’। যশোর ক্যান্টনমেন্টে আয়োজিত এই কনসার্টে গান গাইবেন মমতাজ, ফিডব্যাক ও দলছুট। কনসার্ট সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন নওশীন।
দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বলেন, ‘গত বিজয় দিবসে এই কনসার্ট আমরা প্রথম করেছিলাম ঢাকায়। এবার যশোরে করছি। এরপর ধারাবাহিকভাবে এই কনসার্ট আয়োজন করা হবে টাঙ্গাইল, রংপুর, সাভার, চট্টগ্রাম, কুমিল্লা ও বগুড়ায়।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন