• হোম
  • রাজধানী
  •   ছাত্রাবাস নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রাবাস নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ, বেদখল থাকা আরও ১০টি ছাত্রাবাস উদ্ধার এবং প্রথম বর্ষের ভর্তিতে উন্নয়ন ফি তিন হাজার টাকা বাতিলের দাবিতে গতকাল বুধবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করেছেন প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণ দেখিয়ে প্রশাসন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে দুটি তালা লাগিয়ে দেয়। প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদসহ সব কর্মকর্তা-কর্মচারী প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরে বেলা দুইটার দিকে উপাচার্য প্রশাসনিক ভবন থেকে বের হতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরেন। তখন পুলিশ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের কয়েকজনকে মারধর করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন