উত্তরা এক্সচেঞ্জের ৫৫০ টেলিফোন বন্ধ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভূগর্ভস্থ কেব্ল চুরির কারণে রাজধানীর উত্তরা এক্সচেঞ্জের প্রায় ৫৫০টি টেলিফোনের সংযোগ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার ভোর থেকে এই সমস্যা দেখা দিয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া টেলিফোনের সংযোগগুলো পুনরায় চালুর চেষ্টা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি জিডি করা হয়েছে। আর সব টেলিফোন-সেবা পুরোপুরি চালু করতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন