কম্বল পেলেন আরও ২৬৫ জন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মাগুরার মহম্মদপুর উপজেলায় অতিদরিদ্র ৬৩ নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়
ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার পাবনা ও মাগুরায় ২৬৫ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে বন্ধুসভার সদস্যরা এসব কম্বল বিতরণ করেন।
গতকাল বুধবার দুপুরে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে ২০০ জন দুস্থ নারী ও পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার, উপদেষ্টা রাম দুলাল ভৌমিক, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল সকালে মাগুরার মহমঞ্চদপুর উপজেলায় ৬৫ জন হতদরিদ্র নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমে মহমঞ্চদপুর আরএসকেএইচ ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, বন্ধুসভার সদস্য হেলাল হোসেন, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাওয়া ক্লাব: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাব। গতকাল প্রথম আলোর কার্যালয়ে প্রতিষ্ঠানটি ৩৪৩টি কম্বল ও চার বস্তা শীতবস্ত্র দিয়েছে।
বিডি সাইক্লিস্টস: বিডি সাইক্লিস্টসের সদস্যরা প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে গতকাল ২৫০টি শীতবস্ত্র দিয়েছেন। এ সময় বিডি সাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী, ফয়সাল নিজাম, সাজ্জাদ হোসেন, পার্থ খান, মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন