আপনার রাশিফল
৩১ জানুয়ারি, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং: হালকা নীল, জলপাই সবুজ ও ফিরোজা। শুভ রত্ন চায়নিজ জেড ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: আবু সাঈদ চৌধুরী, লেখক নরম্যান মেইলার, স্থপতি রবিউল হুসেইন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে উজ্জীবিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে অন্যের দেওয়া ভুল তথ্য আপনাকে সাময়িক জটিলতায় ফেলতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুুঝির অবসান হবে। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষ সক্রিয় থাকলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। আজ কারও কাছ থেকে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে আজ প্রেমবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। কথা দিচ্ছি, নিরাশ হতে হবে না। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও আপনার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পার। পাওনা আদায় হবে। যাবতীয় কেনাকাটা শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







m sakhawwat hossain
২০১৩.০১.৩১ ১০:৩৬