দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুর অফিস ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ফরিদপুর শহরের কানাইপুর বাজারে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মিরাজ মোল্লা (১৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রাহেলা বেগম (৩৮) নামের একজন নিহত হয়েছেন।
মিরাজ ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রামখণ্ড গ্রামের মৃত আহমঞ্চদ মোল্লার ছেলে। রাহেলা বেগম দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকার ফেলু মোল্লারপাড়ার আরমান শেখের স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কানাইপুর বাজারসংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারের সামনে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কয়েক বছর আগে একই জায়গায় সড়ক দুর্ঘটনায় মিরাজের বাবা আহমঞ্চদ মোল্লা নিহত হন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাহেলা বেগম দৌলতদিয়া ক্যানেলঘাট তেলের পাম্পের কাছে সড়ক পার হওয়ার সময় ঈগল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন রাহেলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন