বলবর্ধক পানীয়র বোতলসহ তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি আমবাগান থেকে গতকাল বুধবার এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কথিত বলবর্ধক পানীয়র কয়েকটি বোতল ও বড়ি পাওয়া গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, উপজেলার ধুরইল ইউনিয়নের পিয়ারপুর গ্রামের একটি আমবাগানে লাশটি পড়ে ছিল। গতকাল সকালে স্থানীয় লোকজন এটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওই তরুণের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট রয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ঘটনাস্থলে বলবর্ধক পানীয়র কয়েকটি বোতল ও বড়ি পাওয়া গেছে। এগুলো পান করেই ওই তরুণ মারা গেছেন বা এগুলো কেউ তাঁকে পান করিয়ে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন