শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজশাহীর মোহনপুর উপজেলার এক মাদ্রাসাশিক্ষক গত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ওই শিক্ষকের নাম আক্কাস আলী (৩২)। তাঁর বাড়ি উপজেলার হাজরা গ্রামে। তিনি মহিষকুণ্ডি দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার হলদি গ্রামের কসিম উদ্দিনের মেয়ে ফরিদার সঙ্গে আক্কাস আলীর বিয়ে হয়। তাঁরা বেসরকারি বিভিন্ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়েছিলেন। এই ঋণের কিস্তি দেওয়া নিয়ে প্রায় আক্কাস আলী তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। এর জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে আক্কাস আলী নিজের শোবার ঘরে হাঁসুয়া দিয়ে স্ত্রীকে গলা কেটে বাড়ির বাইরে চলে যান। তাঁর জামায় রক্তের দাগ দেখে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন