কবর থেকে কঙ্কাল চুরি

ফরিদপুর অফিস | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর কবরস্থান ও নিকটবর্তী একটি পারিবারিক কবরস্থান থেকে গত সোমবার রাতে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খসরু শেখ জানান, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নয় মাস আগে মৃত্যুবরণকারী শাহজাহান শেখের পরিবারের লোকজন দেখতে পায়, বাড়ির পারিবারিক কবরস্থান থেকে শাহজাহান শেখের কবরটি খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ওই বাড়ি থেকে ১০০ গজ দূরে অবস্থিত মল্লিকপুর গ্রামের কবরস্থানে গিয়ে দেখতে পান, জলিল শেখ, বাবু মোল্লা, ফেলানী বেগমসহ চারটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Md. Jahid Anwar

Md. Jahid Anwar

২০১৩.০১.৩১ ২২:৩৭
মরেও রক্ষা নাই!