ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর গ্রামে মাদকাসক্ত বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মিঠু বড়ুয়া (৩৮)। এ ঘটনায় মিঠুর ছোট ভাই বিটু বড়ুয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মিঠু দিনমজুর ছিলেন।
বোয়ালখালী থানার ওসি জহিরুল হক বলেন, মিঠু বড়ুয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। এতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। গত সোমবার রাতে মিঠু বাড়ির একটি কক্ষে স্ত্রী ও সন্তানকে তালাবদ্ধ করে রেখে কালুরঘাটে চলে যান।
পুলিশ সূত্র জানায়, এরপর বিটুসহ স্থানীয় আরও সাত-আটজন মিঠুকে কালুরঘাট এলাকা থেকে ধরে আনেন। এরপর তাঁকে বেদম মারধর করে বাড়ির পেছনের একটি কক্ষে বেঁধে রাখা হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মিঠু মারা যান।
ওসি জহিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে মিঠুর লাশ উদ্ধার করি। লাশের চোখ, কান, মুখ ও পেটে আঘাতের চিহ্ন আছে। পরে কৌশলে বিটুকে গ্রেপ্তার করি।’
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ হত্যা মামলা করেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন