চট্টগ্রামে ঘাট রক্ষার দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের ঐতিহ্য অভয়মিত্র ঘাট এবং সদরঘাট রক্ষার দাবিতে গতকাল বুধবার নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
প্রতিধ্বনি ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। চট্টগ্রামের আরও কয়েকটি সংগঠন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটারেজ জাহাজ ভেড়ানোর জন্য এ দুই ঘাট বন্ধ করে দিয়ে বন্দর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রানা দাশগুপ্ত।
কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো মূল্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ ঘাট রক্ষা করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নারীনেত্রী বেগম মুশতারী শফী, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম টিভি সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন