পুলিশের ওপর হামলা
বাঁশখালীতে গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহাব উদ্দিন (২৫) ও শফি আলম (২৩)। শাহাব উদ্দিনের বাড়ি পশ্চিম চাম্বল এবং শফি আলমের বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোনাখালী এলাকায়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ গতকাল দুপুরে চাম্বল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন