কক্সবাজারে ট্রাক চাপায় বুয়েট ছাত্রসহ নিহত ২
কক্সবাজার শহরের কলাতলী মোড়ে গত মঙ্গলবার রাতে ট্রাকচাপায় বুয়েটের এক ছাত্রসহ দুজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা লোহাবোঝাই একটি ট্রাক শহরের কলাতলী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীছাউনিতে ঢুকে পড়ে। এ সময় যাত্রীছাউনিতে থাকা বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ রহিম ঘটনাস্থলেই নিহত হন। তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গুরুতর আহত রবিউল হোসেন (১০) নামের একটি শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায়।
রহিমের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহামঞ্চদপুরে। রবিউল কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালক সুমন আলমকে ট্রাকসহ আটক করা হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন