শিরোনাম:

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন?

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুক না পেয়ে নির্মম নির্যাতন চালিয়ে এক গৃহবধূকে কয়েক দিন ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় তাঁর স্বজনেরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ওই ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার সিংড়াইল গ্রামের ওই মেয়েটির (২৫) সঙ্গে আড়াই বছর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার শিমরাইল গ্রামের আবদুল খালেকের ছেলে আজিজুল হকের (৩৫) বিয়ে হয়। তাঁদের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
ফারজানার বাবা জানান, বিয়ের সময় জামাই আজিজুলকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে আরও যৌতুক চেয়ে তাঁর মেয়ের ওপর নির্যাতন শুরু হয়। আজিজুল ব্যবসা করার জন্য দুই মাস ধরে দুই লাখ টাকা দাবি করে আসছিলেন। ফারজানা এ টাকা দিতে অস্বীকার করেন। এতে কয়েক দিন থেকে তাঁকে স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে নির্যাতন করে গৃহবন্দী করে রাখেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন