উপাচার্য ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য মো. সালেহ উদ্দিন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব নিয়েছেন। গতকাল বুধবার উপাচার্য এ দায়িত্ব নেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণ দাবিতে ওই অনুষদের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার উপাচার্যের আশ্বাসে সোমবার রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা আমরণ অনশন স্থগিত করেন। এদিকে নজরুল ইসলাম অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
অপর দিকে বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ তৌফিক মাহমুদ হাসানকে ওই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Md akhlakur rahman
২০১৩.০১.৩১ ১৩:১৪আশা করি এতে করে আমাদের বিভাগ আরও দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে