গুগল যুক্তরাজ্যে বিনা মূল্যে দিচ্ছে ১৫ হাজার রাস্পবেরি পাই
রাস্পবেরি পাই ফাউন্ডেশনের তৈরি ‘রাস্পবেরি পাই’
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের ১৫ হাজার রাস্পবেরি পাই কম্পিউটার বিনা মূল্যে বিতরণ করছে অনুসন্ধান সেবাদাতা গুগল। সফটওয়্যার কোডিং শেখায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড গতকাল কম্পিউটার বিতরণের ঘোষণা দেন। খবর বিবিসি অনলাইনের।
ক্যামব্রিজের চেস্টারটন কমিউনিটি কলেজে শিক্ষার্থীদের কম্পিউটার বিতরণের পাশাপাশি কোড তৈরি শেখান এরিক স্মিড ও রাস্পবেরি পাই ফাউন্ডেশনের সহ- প্রতিষ্ঠাতা ইবেন উপটান।
রাস্পবেরি পাই ফাউন্ডেশনের তৈরি ‘রাস্পবেরি পাই’ নামের ক্ষুদ্রাকার এ কম্পিউটারের দাম মাত্র ৩৫ মার্কিন ডলার।
একটি ক্রেডিট কার্ড আকারের বোর্ডের ওপরে পিসির যাবতীয় যন্ত্রাংশ স্থাপন করে তৈরি এ কম্পিউটার। আর এটি তৈরি করা হয়েছে মূলত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই। যারা কম্পিউটার প্রোগ্রামিংয়ে বা কোডিংয়ে আগ্রহী, তাদের জন্য তৈরি রাস্পবেরি পাই।







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন