স্মার্টফোনে ভাইরাস-ঝুঁকি বাড়ছে

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে

চলতি বছরে স্মার্টফোনে ভাইরাস আক্রমণের ঝুঁকি আরও বাড়বে। স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো কর্তৃপক্ষ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, চলতি বছর অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন সবচেয়ে বেশি ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ওয়ার্ল্ড।
স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে ম্যাকাফি ও নরটন।
ট্রেন্ড মাইক্রোর গবেষকেদের দাবি, চলতি বছরে ডেস্কটপ কম্পিউটারের মতোই ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন।
স্মার্টফোন নিরাপত্তা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১২ সালে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার প্রায় ছয় গুণ পর্যন্ত বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবে দেখা গেছে এক লাখ ৮০ হাজার ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন স্মার্টফোনের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছিল। ২০১৩ সালে তা সাড়ে তিন লাখ পর্যন্ত হতে পারে। ২০১৪ সালনাগাদ এসব স্মার্টফোন ভাইরাস আরও বেড়ে ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও আর্থিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়াতে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গুগল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য, গুগলের নিরাপত্তা টপকে অ্যান্ড্রয়েডের ভাইরাস হুমকি বাড়ছেই।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Md. Atiqur Rahman

Md. Atiqur Rahman

২০১৩.০২.০১ ০১:১১
play google >easy to download anti virus...