সংগ্রহটা বড় হলো না রংপুরের

অনলাইন ডেস্ক | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

১৫তম ওভারে যখন রংপুর রাইডার্সের দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল, তখন তাদের সংগ্রহ ছিল ১০১ রান। সিলেট রয়্যালসের বিপক্ষে বাকি পাঁচ ওভারে আটটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ২১ রান যোগ করতে পেরেছে আব্দুর রাজ্জাকের দল। সিলেট রয়্যালস বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে তিন বল বাকি থাকতেই মাত্র ১২২ রানেই গুটিয়ে গেছে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন ওপেনার শামসুর রহমান। সিলেটের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন স্মিথ ও সোহাগ গাজী।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল রংপুর রাইডার্স। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেছিলেন শামসুর রহমান ও ডানজা হাট। ষষ্ঠ ওভারের প্রথম বলে সিলেটকে প্রথম উইকেটটি এনে দেন ডোয়াইন স্মিথ। ১৭ রান করে ফিরে যান ডানজা হাট। দ্বিতীয় উইকেটে ৬৩ রানের চমত্কার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন শামসুর ও ক্যামেরন বোরগাস। ১৫তম ওভারের তৃতীয় বলে বোরগাসকে আউট করে সিলেট শিবিরে স্বস্তি ফেরান সোহাগ গাজী। ২৮ রান আসে বোরগাসের ব্যাট থেকে। এরপর থেকে উইকেটে শুধু আসা যাওয়াই করেছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। ১৮তম ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংসটি খেলে সাজঘরে ফেরেন শামসুর। রংপুরের প্রথম এই তিনজন ব্যাটসম্যান ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন