শিরোনাম:

শনিবার জেলায় জামায়াতের হরতাল

বগুড়ায় নিহত দুজনকেই কর্মী দাবি ছাত্রলীগ-শিবিরের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | তারিখ: ৩১-০১-২০১৩

  • ৪১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • বগুড়া শহরের সাতমাথায় জামায়াত-শিবিরের মিছিল। আজকের হরতালে বগুড়া ছিল উত্তপ্ত।

    বগুড়া শহরের সাতমাথায় জামায়াত-শিবিরের মিছিল। আজকের হরতালে বগুড়া ছিল উত্তপ্ত।

    ছবি: প্রথম আলো

  • সাতমাথা এলাকায় পুলিশের তৎপরতা।

    সাতমাথা এলাকায় পুলিশের তৎপরতা।

    ছবিঃ প্রথম আলো

বগুড়া শহরে আজ বৃহস্পতিবারের হরতাল চলাকালে সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন। নিহত দুজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ ও ছাত্রশিবির। ঘটনার প্রতিবাদে আগামী শনিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। শহর জামায়াতের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান এ কথা জানিয়েছেন।
নিহত দুজন হলেন, মিজানুর রহমান (২৮) ও আবু রুহানী (২০)। নিহত আবু রুহানীর পরিবার জানিয়েছে, তিনি সরকারি আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, নিহত মিজানুর রহমান একজন ব্যবসায়ী। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি বগুড়ার সাবগ্রামে হ্যাচারির ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বেলা একটার দিকে শহরের সাবগ্রাম এলাকার দ্বিতীয় বাইপাসে পিকেটিং করার সময় শিবিরকর্মীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনার সময় মিজানুর রহমান রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
ছাত্রলীগের বগুড়া জেলা সভাপতি আলীম আল রাজী দাবি করেছেন, ছাত্রলীগের কর্মী সন্দেহে মিজানুরকে হত্যা করেন শিবিরের কর্মীরা। তবে বগুড়া জেলা ছাত্রশিবিরের প্রচার ও আন্দোলন সম্পাদক মিজানুর রহমান দাবি করেছেন, নিহত মিজানুর রহমান তাঁদের কর্মী। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা পালিয়ে যান। মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, এর আগে দুপুর ১২টার দিকে শহরের ফুলবাড়ী মহিলা কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে শিবিরকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আবু রুহানী (২০) নিহত হন। শিবির দাবি করেছে, ছাত্রলীগের কর্মীদের ছুরিকাঘাতে রুহানীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে ছাত্রলীগ কোনো মন্তব্য করেনি।
পরে বিকেল চারটার দিকে শহরের সাতমাথা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসপি বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Rohul Amin Faisal

Rohul Amin Faisal

২০১৩.০১.৩১ ১৬:১১
এবার মিডিয়া দেখি কি বলে।

Tutul

Tutul

২০১৩.০১.৩১ ১৬:১১
পারে না শিবিরের সাথে পারে পথচারীদের হত্যা করতে

imran

imran

২০১৩.০১.৩১ ১৬:১৪
খুনাখুনি আবার শুরু হইল।

abdulhaque

abdulhaque

২০১৩.০১.৩১ ১৬:১৬
দুই জনকেই মিছিল থেকে ফেরার পথে আক্রমন করে মেরেছে।
সংঘর্ষে মারা যায়নি।

Shobuz Khan

Shobuz Khan

২০১৩.০১.৩১ ১৬:২১
সাধারন মানুষ কি এভাবেই মারা যাবে? শিবিরের তান্ডব বন্ধ করা উচিত। তা না হলে সাধারণ মানুষ এভাবেই প্রাণ হারাতে থাকবে।

Rohul Amin Sarkar Faisal

Rohul Amin Sarkar Faisal

২০১৩.০১.৩১ ১৬:২৪
এবার নিশ্চই মখা তার আদর্শ দেশ প্রেমিকদের প্রতি খুব খুশি হবেন।

Abir BD

Abir BD

২০১৩.০১.৩১ ১৬:২৪
Shibir & Chatra League--who is better? who is more aggressive? Its a matter of debate.
But question is- why the innocents like Bishwajit/Rabbi/Ruhani will die ??

Andalib Ansari

Andalib Ansari

২০১৩.০১.৩১ ১৬:৩১
খেল শুরু হলো। দেখা যাক এখন কোন পক্ষের কয়টা লাশ পরে, কারা জয়লাভ করে।
২০১৩.০১.৩১ ১৬:৩৮
ধন্যবাদ ছাত্রলীগ..........হাজার ঘৃণা জামাত শিবির কে.......যেখানে জামাত-শিবির সেখানে প্রতিরোধ

Khawar

Khawar

২০১৩.০১.৩১ ১৬:৪১
Hasian and Khaleda truning this country to home war. We want life security.

Hossain Ahamed

Hossain Ahamed

২০১৩.০১.৩১ ১৭:০৪
থুথু দিতে ইচ্ছে করে এই ধরনের রাজনীতির উপর।

Tawhid

Tawhid

২০১৩.০১.৩১ ১৭:০৪
শিবির মারুক ছাত্রলীগ মারুক দুইটা নিরীহ তাজা প্রান ঝরে গেল রাজনৈতিক প্রতিহিংসায়। আর কত হলে আওয়ামীলীগ বিনপি জামাত শান্ত হবে?
আসিতেছে শুভ দিন,দিনে দিনে শুধু বাড়িয়েছে দেনা শুধিতে হইবে ঋণ

Sharif Ahmad

Sharif Ahmad

২০১৩.০১.৩১ ১৮:২৮
ম. খা. আলমগীর ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন ?

Farhan Fardin

Farhan Fardin

২০১৩.০১.৩১ ১৮:৩০
এক হাতে তালি বাজে না...
২০১৩.০১.৩১ ১৮:৩১
বগুড়ায় দুজন নিহত হওয়ায় খামখা আলমগীর ও মায়ার বিরুদ্ধে হুকুমের আসামী করে মামলা করা হল। মামলার রায় যথা সময়ে যথা স্থানে প্রধান করে কার্যকর করা হইবে। অপেক্ষায় থাকুন।

M. Mondle

M. Mondle

২০১৩.০১.৩১ ১৮:৩৩
Must be put out Jamamt shibir form Bangalsesh.

sumon alam

sumon alam

২০১৩.০১.৩১ ১৮:৩৮
এরা জামাত শিবিরের কর্মি

Md ratan mia

Md ratan mia

২০১৩.০১.৩১ ১৮:৪৭
আমি তো শুনলাম ওরা ছাত্রদলের কর্মী...হা হা হা

২০১৩.০১.৩১ ১৮:৫১
এই হত্যাকাণ্ডের জন্য মখা আলমগীর, মায়া, কামরুল আর হানিফ দায়ী। জানি না ছাত্রলীগ সামনে শিবির মনে করে নিজ দলের নেতাদের চাপাতি দিয়ে কুপায় কিনা। ছাত্রলীগই এই হত্যাকাণ্ড চালিয়েছে । আমার এক আত্মীয়ের কাছে ফোন করে জেনেছি। কোন দলের না কোন দলের তা না দেখে প্লিজ আপনারা মানুষ হত্যাকে হত্যাই মনে করুন।

আবেশ আবদুল্লাহ

আবেশ আবদুল্লাহ

২০১৩.০১.৩১ ১৯:০২
শিবির তাদের ডাকা হরতালে পিকেটিং করছিল। কিন্তু ছাত্রলীগ কী করছিল? তারা রাস্তায় কেন? তাহলে পুলিশের কাজ কী?

২০১৩.০১.৩১ ১৯:০৫
Chatroleague is a terorist organization...it is high time to ban student politics
specially chatroleague..

sumon kaiser

sumon kaiser

২০১৩.০১.৩১ ১৯:০৯
জামাত শিবির হত্যা খুনের পুরাতন চেহারা দিনে দিনে মেলে ধরছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা মরিয়া। এর জন্য তারা আন্দোলনের নানান কৌশল নেবে। তার জন্য তাদের দরকার লাশ। তারই ফল এটা।
আর পুলিশ তো শিবির চেনে না, চেনে বামপন্হী নেতাকর্মীদের। শিক্ষকদের। ফলে দিনে দিনে শিবিরের হাতে মার খাওয়ার নাটক বাড়ছে তো বাড়ছে। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের শিবির প্রীতিও কম না।
এ বিএনপি’রও উচিত জামাতি সংশ্রব পরিত্যাগ করা। তাতে বিএনপি’র মর্যাদা বাড়বে।
যুদ্ধাপরাধীদের বিচার, জামাতের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে যারা এক হবে তারাই লাভবান হবে। উপকৃত হবে বাংলাদেশ।

Mofizul Islam

Mofizul Islam

২০১৩.০১.৩১ ১৯:২৯
সাধারন মানুষ কি এভাবেই মারা যাবে? তান্ডব বন্ধ করা উচিত। তা না হলে সাধারণ মানুষ এভাবেই প্রাণ হারাতে থাকবে।

Md.Shakirul Islam Bhuiyan

Md.Shakirul Islam Bhuiyan

২০১৩.০১.৩১ ১৯:৩৫
All political party are aggressive, We are frustrated in our life........................... Most of the problem for general people............... We are innocent what we do in that situation????????????

azad ak

azad ak

২০১৩.০১.৩১ ১৯:৪৭
মাননীয় প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী থামান ।..........

Rabiul Hasan

Rabiul Hasan

২০১৩.০১.৩১ ১৯:৪৮
হত্যা রোধে উচ্চ আদালতের সু দৃষ্টি আকষন করছি।

emon

emon

২০১৩.০১.৩১ ১৯:৪৮
আমদের বাংলাদেশ এর মানুষ রা একন পশুচ্য ও কারাপ । আমার ও থুথু দিতে ইচ্ছে করে এই ধরনের রাজনীতির উপর

MOHAMMED AMZAD HOSSAIN SIKDER

MOHAMMED AMZAD HOSSAIN SIKDER

২০১৩.০১.৩১ ১৯:৪৮
ভাগগিস বি এন পি ছিলনা না হয় তারা ও বলত এটা তাদের কর্মী , আবার শুরু হলো সেই লাশের খেলা , বি এন পি জামাতকে সাপোর্ট দিয়ে জালাও পরও , পারলে দুইটা খুন কারো এই আশির্বাদ দিয়ে মাঠে নামালো , ছাত্র লিগ তো এখন এমনিতেই কালিমা যুক্ত , তারাও মাঠে নামবে আরো জোরদার হয়ে , তাহলে মানুষ খুন কি চলতে থাকবে ? কোন যুক্তিতে জামাত আজ হরতাল , জালাও পরও করছি , আইনি লড়াই করে যদি যুদ্দাপরাধিদের বাচাতে পারে সেটা না করে এখন এগুলোতে নামল ? হায়রে জামাত , ইসলাম নামটাকে আর কত ছুট করবে ? ইসলামী কি এগুলো শিক্ষা দেয় বলবেন কি জামাত এর মৌলানারা

Md Ariful Islam

Md Ariful Islam

২০১৩.০১.৩১ ২০:০২
পরিচয় আপনারা পাবেন কিভাবে? আগে হলুদ সাংবাদিকতা ছেড়ে দিন...।

salim sarker shuvo

salim sarker shuvo

২০১৩.০১.৩১ ২০:১৬
শিবিরের তান্ডব বন্ধ করা উচিত।

২০১৩.০১.৩১ ২০:১৭
প্রথমআলোর প্রচারনা সার্থক হল !!

Bright Bangladesh ( Safil Uddin Bhuiyan)

Bright Bangladesh ( Safil Uddin Bhuiyan)

২০১৩.০১.৩১ ২০:২৩
হত্যাকারী যেই হওক, হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি ensure করতে হবে।

M A Ghani Sarker

M A Ghani Sarker

২০১৩.০১.৩১ ২০:৪১
হত্যার রাজনীতির সমাপ্তি চাই।

Taslima Akter

Taslima Akter

২০১৩.০১.৩১ ২১:০৮
I want to cry what's going on in my country?All bad politicians including Hasina-Khaleda should die immidiately. They take lot of lives. Allah please kill them in this way.

Fahima

Fahima

২০১৩.০১.৩১ ২১:১৪
আওয়ামী সন্ত্রাসীদের এভাবে মানুষ হত্যা করার বহু ইতিহাস আছে।
২০১৩.০১.৩১ ২১:১৬
কি শুরু হল দেশে ? গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি দেশটা? তবে ৭১ এ জামায়াতিরা পার পেয়ে গেলেও এবার পাবেনা।

vAgAbOnD

vAgAbOnD

২০১৩.০১.৩১ ২১:৫০
chattor league is always a terrorist organization!!!

vAgAbOnD

vAgAbOnD

২০১৩.০১.৩১ ২১:৫১
chottor league must be controlled!!! otherwise they will lead the country to hell!!!

Akter Hossain

Akter Hossain

২০১৩.০১.৩১ ২২:০৩
প্রথম আলোকে ধন্যবাদ।

syed tofael hussain

syed tofael hussain

২০১৩.০১.৩১ ২২:১৯
Total four Jamaat Shibir activists have died in Bogura in the hand of awami league and police, you talk about democracy but do not allow opposition to express their opinion , this is call tyranny !

M. Wazir Hossain

M. Wazir Hossain

২০১৩.০১.৩১ ২২:৩৯
আজ সন্ধ্যার দিকে বগুড়ার জামিলনগরে শিবির পরিচালিত ছাত্রাবাসে পুলিশ গুলিবর্ষণ করেছে। ৮ জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বগুড়ায় আজ হরতাল সহিংসতায় ৪ জন মারা গেলেন।