আজ পারল না চিটাগং কিংস
পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে চিটাগং কিংসের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বরিশাল বার্নার্স। ব্যাট হাতে ৩৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলার পর বল হাতে দুইটি উইকেট নেন আজহার মেহমুদ। জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৬ রানে শেষ হয় চিটাগং কিংসের ইনিংস।
ব্রেন্ডন টেলর, রায়ান টেন ডেসকাট ও অধিনায়ক মাহমুদুল্লাহর ভালো ব্যাটিংয়ে ১৮৩ রানের দুরুহ লক্ষ্যটাও ছুঁয়ে ফেলার আশা করেছিলেন চিটাগং কিংসের সমর্থকরা। ১৯তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ খুবই দুঃখজনকভাবে রানআউটের ফাঁদে পড়ে বিদায় না নিলে হয়তো অন্যরকমও হতে পারত আজকের এই খেলার ফলাফল। ২৪ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। এর আগে ব্রেন্ডন টেলরের ৫১ ও রায়ান টেন ডেসকাটের ২৪ রানের ইনিংস দুটির সুবাদে জয়ের আশা জেগে ওঠে চিটাগং শিবিরে। কিন্তু ইলিয়াস সানি ও আজহার মেহমুদের ভালো বোলিংয়ের কারণে শেষ হাসি হেসেছে বরিশাল বার্নার্স। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে খেলার বারবার মোড় ঘুরিয়ে দিয়েছেন এই দুই বোলার। চার ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন ইলিয়াস সানি। দুইটি উইকেট পেয়েছেন আজহার মেহমুদ। শেষপর্যায়ে কেভন কুপারের ১৪ রানের ইনিংসটি চিটাগংয়ের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৪০, আজহার মেহমুদের ৩৫ ও অলোক কাপালির অপরাজিত ২৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৮২ রান যোগ করে বরিশাল বার্নার্স।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন








sohag
২০১৩.০১.৩১ ২৩:৫৯Md.Akter
২০১৩.০২.০১ ০০:৩৩